৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল।
উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বণিক-এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো জসিম উদ্দিন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.জহুরুল ইসলাম প্রমূখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
Good news
Good
wonderful news