০৩ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুরে যুব জামায়াত নেতার শ্বশুরের ইন্তেকাল; যুব নেতৃবৃন্দের শোক প্রকাশ

০৩ মে, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: মো.আবু তালেব মিয়া

নাগরপুর উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুরের শ্বশুর মো. আবু তালেব মিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান এবং সেক্রেটারি কাজী আদনান রুসেল।

বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা ছিলেন। 

 মরহুমের নিজ বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্লা এলাকায় জানাজা শেষে করটিয়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এবং  মহান আল্লাহর দরবারে তার আত্মার শান্তি কামনা করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good