১০ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুরের সহবতপুর ইউনিয়নে যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

০৬ সেপ্টেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: বক্তব্য দিচ্ছেন উপজেলা যুব সভাপতি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর ইউনিয়ন জামায়াত অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ ছাদিকুর ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. দাউদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহবতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ লুৎফর রহমান, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর।

সমাবেশে বক্তারা বলেন, দেশের যুব সমাজ আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শ, চারিত্রিক উৎকর্ষতা ও সমাজসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক নেতা আযাদ সিদ্দিকীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good