০৫ সেপ্টেম্বর, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: বক্তব্য রাখছেন কে এম মামুনুর রশিদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শুক্রবার বিকেলে চর লাপাং বাজারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. সৈয়দ হোসেন মেম্বার। সঞ্চালনায় ছিলেন নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. মামুন সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুনুর রশিদ। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (বাবুল), পৌর কৃষক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন, নবীনগর উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম, নবীনগর উপজেলা বিএনপির সদস্য আবু নছর, নবীনগর উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আবু কালাম সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Good news
Good