০১ মে, ২০২৬
জহিরুল ইসলাম,
ছবি: চ্যাম্পিয়ন দল
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ শুক্রবার বিকালে নাসিরনগর উপজেলার আতিকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা বোর্ডিং মাঠে নির্ধারিত ৯০ মিনিটে কোন গোল না হলে।
খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায় এ সময়ে এক এক গোলে ড্র হলে পরবর্তীতে ট্রাইবেকারে নবীনগর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ গোলের বিপরীতে নাসিরনগরের আতিকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় এক গোল করলে তিন গোলে পিছিয়ে পড়ে।
ফলে ৪-১ গোলে নবীনগর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।
উল্লেখ্য যে ৩০ এপ্রিল সেমিফাইনালে বিজয়নগর উপজেলার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-০ গোলে হারিয়ে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে অবতীর্ণ হন।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের ইকরা ইসলাম।ইতপূর্বে ২৭ এপ্রিল অত্র বিদ্যালয় নবীনগর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
Good news
Good