১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে বিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান

২২ অগাস্ট, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: বিডি ক্লিন সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশবান্ধব সামাজিক সংগঠন বিডি ক্লিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সারা দেশের ন্যায় শুক্রবার (২২ আগস্ট) সকালে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

অভিযানে অংশগ্রহণকারী বিডি ক্লিনের সদস্যগণ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণে সচেষ্ট ছিলেন এবং স্থানীয় জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

অভিযানে বিডি ক্লিন নবীনগরের স্বেচ্ছাসেবক সদস্য ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, "পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।"

বিডি ক্লিন নবীনগরের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শপথ নিয়েছি— ‘ময়লা যেখানে, পরিষ্কার সেখানে।’ আমাদের মূল লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।”

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good