১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে গোলাগুলি, গুরুতর আহত যুবক ঢাকায় রেফার

১২ ডিসেম্বর, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: আহত রাফি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাব্বির হোসেন রাফি নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
 

আহত সাব্বির উপজেলার মাঝিকারা গ্রামের হেলাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, হঠাৎ বখাটে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। আহত সাব্বিরকে প্রথমে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক হাবিবুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good