১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে কৃষকদলের রতনপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৩ অগাস্ট, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: আগত অতিথিরা

বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষকদলের নবীনগর উপজেলা শাখার রতনপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শাহপুর বাজারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রতনপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকা থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. মামুনুর রশিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েতুল্লাহ খোকন। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. সাইফুল হক।

প্রধান অতিথি কে. এম. মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন, নবীনগরের আনাচে-কানাচে, উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও প্রত্যেকটি ওয়ার্ডে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি নবীনগর উপজেলা কৃষকদের সাথে থেকে কৃষকদের ভাগ্যোন্নয়নে সবসময় কাজ করে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দল থেকে মনোনয়ন পেয়ে আপনাদের সাথে থেকে সবসময় কাজ করে যেতে পারি। আপনাদের সুখে-দুঃখে সাথী হয়ে বাকি জীবনটা আপনাদের সাথেই কাটিয়ে যেতে চাই। আমি দল থেকে মনোনয়ন না পেলেও যে কোনো ব্যক্তি দল থেকে মনোনয়ন পেলে তার পক্ষেই আমি কাজ করে যাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন রতনপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম। পরে আগত অতিথিরা রতনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good