২১ ডিসেম্বর, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ রবিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাত থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় নবীনগর উপজেলা ২১টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌরসভা ৯টি ওয়ার্ডের সভাপতি,ও অসাধারণ সম্পাদক বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।মনোনয়নপত্র সংগ্রহের সময় স্থানীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুই দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেনসহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন আমাদের নেতা এডভোকেট এম এ মান্নান সবসময় নবীনগরের সাধারণ মানুষের পাশে ছিশ এবং ভবিষ্যতেও থাকবে। আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি যাতে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ও আধুনিক নবীনগর গড়তে পারি।"উপস্থিত নেতাকর্মীরা আরো বলেন, অ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে নবীনগর বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তারা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।