১৫ অগাস্ট, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: আগত অতিথিরা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেরকুটা বাজারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. আবুল হোসেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সদস্য এবং নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেএম মামুনুর রশিদ। কেএম মামুনুর রশিদ বলেন, "নবীনগরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমি কাজ করে যাচ্ছি। আমি কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন যাতে বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে পারি।"
তিনি আরও অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে ব্যাংকে জমা রাখা জনগণের টাকা সরকার জালিয়াতির মাধ্যমে লুটপাট করে দেশকে ধ্বংস করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে উদ্বোধন বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. বকুল মিয়া।
Good news
Good