২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / লাইফ স্টাইল

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কমিটি গঠন সম্পন্ন

১১ জানুয়ারী, ২০২৬

ছবি: নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

আঃ সামাদ সিয়াম সরকার ও জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে ময়মনসিংহের নান্দাইলে নিরাপদ সড়ক আন্দোলন নিসআ নান্দাইল পৌরসভা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


নিরাপদ সড়ক গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর ময়মনসিংহ জেলাধীন নান্দাইল পৌরসভা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আজ ১১/১/২০২৬ রোজঃ রবিবার রাত ৮ টায়  আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে।

এতে সভাপতি হিসেবে আঃ সামাদ সিয়াম সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম জহির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের আবহ সৃষ্টি হয়েছে।


নান্দাইল পৌরসভায় নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটির অনুমোদন প্রদান করায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস কে আবু রায়হান আল আমিন এবং সাধারণ সম্পাদক খন্দকার তালহা জুবায়ের রুমন-এর প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন নবগঠিত কমিটি।

নবগঠিত এই কমিটির মাধ্যমে নান্দাইল পৌরসভায় সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধমূলক কার্যক্রম এবং দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

“নিরাপদ সড়ক, নিরাপদ জীবন”—এই স্লোগানকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নান্দাইল পৌরসভাকে একটি আদর্শ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার মডেলে পরিণত করা সম্ভব হবে বলে সকলেই আশাবাদী।

Related Article