১৩ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মির্জাপুর উপজেলা বিএনপি।
শনিবার বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল মির্জাপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবেনা। যারা ওসমান হাদির ওপর হামলা করেছেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে বলে তিনি দাবি করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, লন্ডন প্রবাসি সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
Good news
Good