১২ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত / সারাদেশ

পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড!!

১২ মে, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: চাঁপাইনবাবগঞ্জ জেলা চিফ জুডিসিয়্যাল আদালত ও সরকারী আদেশমূলে সম্প্রতি পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোডের ১টি দৃশ্য।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় আটককৃত ৮ হাজার জ্বালানী তেল (ডিজেল) কোর্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট ফিলিং স্টেশন এ তেল আনলোড করা হয়েছে।

সিনিয়র চিফ জুডিসিয়্যাল আদালত চাঁপাইনবাবগঞ্জ ও সরকারী আদেশমূলে ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার ও অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানাউল মোর্শেদ ফিলিং স্টেশনে উপস্থিত থেকে পাচারকৃত ট্রাকের  (লড়ি) তেল আনলোড করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা চিফ জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট ও অন্যান্যদের উপস্থিতিতে ট্রাক (লড়ি) থেকে ৮২৩৬ লিটার জ্বালানী তেল (ডিজেল) আনলোড করা হয়। যা মামলার বিবরণে ৮ হাজার লিটার উল্লেখ করা হয় বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, পাচারকৃত জ্বালানী তেল মামলার আইও এসআই মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সাংবাদিক মোঃ আলী হায়দার রুমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফিলিং স্টেশনের সেলার মোঃ রজব আলী ও ফিলিং এর কর্তাগণ এবং সাধারণ জনগণ।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে উপজেলার বিলের মধ্যে ফলিমারী-সোনাজলের মধ্যস্থল হিরো নামক ইটভাটায় একটি ৮ হাজার লিটার জ্বালানী তেলের (ডিজেল) ট্রাক (লড়ি), ৬টি ভুটভুটি ও ১টি ভ্যানসহ ড্রাম ও জারকিন ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেনসহ এসআই মোঃ শাহিনুল ইসলাম ও এসআই মোঃ শাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ট্রাক (লড়ি)সহ মালামাল আটক করে।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good