২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পিটিসির বিভাগীয় এসআইদের ২৩তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

০৭ জানুয়ারী, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ২৩তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

পিটিসির কমান্ডান্ট ও ডিআইজি মুহাম্মদ আশফাকুল আলম বলেছেন, পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালন কালে মানবাধিকার রক্ষা ও জননিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে।
 

তিনি বুধবার (০৭ জানুয়ারি) সকাল নয়টায় পিটিসির প্রশিক্ষণ মাঠে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বিভাগীয় এসআইদের ২৩তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) ডক্টর এ এইচ এম কামরুজ্জামান ও ডেপুটি কমান্ডান্ট  অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, পুলিশ সুপারবুন্দ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।
 

প্রধান অতিথি মুহাম্মদ আশফাকুল আলম বলেন, ‘পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালন কালে মানবাধিকার রক্ষা ও জননিরাপত্তাকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে।’ তিনি আরও বলেন, পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। 

২৩তম বিভাগীয় ক্যাডেট ব্যাচে মোট ১৭৬ জন প্রশিক্ষণার্থী তাদর প্রশিক্ষণ শেষ করেন। এসময় সেরা ৩জন ক্যাডেটকে পুরস্কার প্রধান করেন প্রধান অতিথি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good