১৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

১৫ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: প্রবাসীদের উদ্যোগে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগ আর্ত মানবতার সেবায় বিদেশে বসবাসরত একঝাঁক তরুণ দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াতে প্রায় শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে শহরের থানা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা জহির আহমদ।

ফাউন্ডেশনের সদস্য মাওলানা আসাদ আহমদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা জামিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক প্রবাসী মোহাম্মদ ফখর উদ্দিন, সদস্য সাদিকুর রহমান, মাওলানা সাইদুর রহমান, আব্দুল হামিদ প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির আহমদ বলেন বিদেশে বসবাসরত তরুণদের কষ্টার্জিত অর্থে দেশের দরিদ্র মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে উদ্যোগ গ্রহন করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। 

আমরা তাদের এ সেবা মূলক কাজে সহযোগিতা করে যাব।আসুন সকলে মিলে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।রহমত মাগফেরাত ও নাজাতের মাসে।বেশি বেশি করে দান সদকা করি।তবেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good