০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক সালমান

২০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কায়েস আহমেদ সালমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নাহিদ মিয়া জয়ী হয়েছেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কায়েস আহমেদ সালমান ও  যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নাহিদ মিয়া জয়ী হয়েছেন। 

২০ সেপ্টেম্বর শনিবার  সকাল  ৯ টা থেকে দুপুর  ২ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট শেষে  ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহিন মিয়া। 

এসময় উপস্থিত ছিলেন এএসপি কে এম সালিমুল হক, মাধবপুর থানার ওসি মো: শহীদ উল্ল্যা, পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন, নির্বাচন কমিশনার জালাল উদ্দিন লস্কর ও আনিসুর রহমান।   

প্রেসক্লাবের ৩ টি পদে ভোটাররা সরাসরি ভোট আনন্দ ঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সিনিয়র সহ সভাপতি পদে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোঃ জাকির হোসেন ও সহ সভাপতি পদে হাফেজ মোঃ,শাহ আলম। প্রেসক্লাবের নির্বাচনকে মাধবপুর থানা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেন।

Related Article