০২ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / রাজনীতি / শিক্ষা / কৃষি ও প্রযুক্তি / অপরাধ

প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি

০১ অগাস্ট, ২০২৬

ছবি: রাইস মিলে প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে স্তুপ করে রাখা বীজের বস্তা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ফুলতলাএলাকার ‘জামালের কলঘরে’ কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারিপ্রণোদনার বীজ বিতরণনা করে, চালেরসঙ্গে বদলে নিয়েবিক্রির প্রস্তুতি চলছে—এমন অভিযোগের ভিত্তিতে তথ্যসংগ্রহ করতে গিয়েবাঁধার মুখে পড়েছেনসাংবাদিক মো. আয়ুবমিয়াজী।

 

 সোর্সের মাধমেঅভিযোগ উঠেছে, নতুন বীজের বস্তা ভেতরে ও পুরোনোবীজের বস্তা সামনেরেখে রাইস মিলেপ্রক্রিয়াজাত করছিল একটিঅসাধু চক্র। তথ্য সংগ্রহের সময় স্থানীয় যুবদল নেতা জাহাঙ্গীর, আবছার ও জয়নালসহ অনেকেই তাকে তথ্য সংগ্রহে বাধা দেন। ছবির প্রথম সারিতে ৩ বস্তার নিচে চিহ্নিত অংশে লাল রঙে প্যাকিং তারিখ ‘২৬ সালের’ লেখাটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 

 

ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই সন্ধ্যার দিকে। বিষয়টি জানার পরপরই একাধিকবারসংশ্লিষ্ট প্রশাসনকে তাজানানোর চেষ্টা করেব্যর্থ হন সাংবাদিক। একপর্যায়ে সহকারীকমিশনার (ভূমি) ঝন্টুবিকাশ চাকমাকে জানানোহলে তিনি জানান, এটি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারবহির্ভূত বিষয়; তাই বিষয়টি কৃষিকর্মকর্তা মো. আজাদহোসাইনকে জানাতে হবে।ঘটনার প্রায় দুইঘণ্টা পর উপজেলানির্বাহী কর্মকর্তা আবদুররহমানের নির্দেশনায় সহকারীকমিশনার (ভূমি) ঝন্টুবিকাশ চাকমার নেতৃত্বে ঘটনাস্থলে যায়ভ্রাম্যমাণ আদালতের টিম।তবে ততক্ষণে সবআলামত গায়েব করেফেলে চক্রটি। ঘটনাস্থলে কোনোআলামত পাওয়া যায়নিবলে রাতে জানান ইউএনওমো. আবদুর রহমান।

 

এর আগেতথ্য সংগ্রহের সময়েঅভিযুক্তরা পেশাগত কাজেবাধা দেওয়ার পাশাপাশি সাংবাদিক আয়ুবমিয়াজীকে একাধিকবার মারধরকরার চেষ্টা করেনবলে অভিযোগ পাওয়াগেছে। এ সময়তাকে হুমকি দিয়েবলা হয়, “আওয়ামীলীগ দুই তলাথেকে ফেলে দিয়েছিল, আমরাচার তলা থেকেফেলে মেরে ফেলব।”

 

ঘটনাটিকে সাংবাদিকের পেশাগতদায়িত্ব পালনে প্রত্যক্ষ বাধাও ভয়ভীতি প্রদর্শনের শামিলহিসেবে উল্লেখ করাহয়েছে। সরকারি প্রণোদনার বীজবিতরণে কোনো অনিয়মহয়েছে কি না, তা খতিয়ে দেখেসংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠুতদন্তের দাবি জানানোহয়েছে। একই সঙ্গেসাংবাদিকের ওপর হামলারচেষ্টা ও হুমকিরঘটনায় জড়িতদের শনাক্তকরে আইনগত ব্যবস্থা নেওয়ারও জোরদাবি জানানো হয়েছে।

 

এ বিষয়েচট্টগ্রাম জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রুমারমা বলেন, “ভিডিওও ছবিতে দেখাগেছে বিজটি ‘ব্রিধান-৮৭’ জাতের, যা বিএডিসি ডিলারের গতবছরের বীজ। অন্যদিকে কৃষিবিভাগের চলতি বীজসহায়তা প্রোগ্রামে বিতরণের জন্যনির্ধারিত জাত হলো ‘বিআর-২২’ ও ‘বিআর-২৩’।” তাই এ বিষয়েবিএডিসি কর্তৃপক্ষের সঙ্গেকথা বলার পরামর্শ দেনতিনি।

 

 

Related Article