০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানকে শোকজ!

০৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: আল মামুন খানকে দেওয়া শোকজপত্র

৪ই ফেব্রুয়ারী ২০২৬ রোজ বুধবারে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও পুঠিয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য আল মামুন খানকে শোকজ করেছে রাজশাহী জেলা বিএনপি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপি থেকে আটজন মনোনয়ন প্রত্যাশি ছিলেন। এই আটজনের মধ্যে বিএনপি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন প্রদান করেন দলটি। এবং অবশিষ্ট সাতজনের মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তলন করেন।

তারা হলেন, ব্যারিস্টার রেজাউল করিম, সাবেক মেয়র আল মামুন খান, বিশিষ্ট ব্যাবসায়ী ইসফা খায়রুল হক শিমুল এবং সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে জুলফার নাইম মোস্তফা বিষ্ময়। 

পরবর্তীতে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জুলফার নাইম মোস্তফা বিষ্ময়ের মনোনয়ন বাতিল হয়। এবং ইসফা খায়রুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিমের মনোনয়ন আবেদন গৃহীত হয়। এবং এই দুই স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে ঘোড়া ও ফুটবল প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।

ফলে, বিএনপি থেকে এই দুই স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, জুলফার নাইম বিষ্ময়ের নেতা-কর্মীরা বর্তমানে বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।

অথচ পুঠিয়া উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসা ও বিএনপির সমর্থন নিয়ে ইতিপূর্বে পুঠিয়া পৌরসভা মেয়র নির্বাচিত হওয়া আল মামুন খান হঠাৎই ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, যিনি দীর্ঘদিন লন্ডন ছিলেন তারই পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন।

এমন চাঞ্চল্যকর ঘটনার অনুসন্ধানে বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের নিকট থেকে জানা যায় যে, ব্যারিস্টার রেজাউল করিম মোটা অংকের টাকা প্রস্তাব করলে তা সাবেক মেয়র আল মামুন খান লুফে নেন এবং ব্যারিস্টার রেজাউল করিমের নির্বাচনী প্রচার প্রচারণায় নিয়োজিত হন।

আল মামুন খানের এসকল কর্মকাণ্ডের অডিও ও ভিডিও রেকর্ড জেলা বিএনপির নিকট পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষে সদস্য সচিব বিশ্বনাথ সরকার অদ্য ৪/০২/২০২৬ ইং তারিখে সাবেক মেয়র আল মামুন খানকে শোকজ পত্র প্রদান করেন।

শোকজ পত্রে সাবেক মেয়র আল মামুন খানের নিকটে দুই দিনের মধ্যে উত্তর প্রদান করতে বলা হয়েছে। উত্তর সন্তষজনক না হলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হতে পারে।

Related Article