৩০ Jun, ২০২৬
ছবি: ।বুধবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভূইয়া
রাজধানীর খিলক্ষেত পশ্চিম থানাধীন কুড়াতলী কাজীবাড়ি রোড এলাকায় উন্মুক্ত ম্যানহোলের কারণে সৃষ্ট জনদুর্ভোগ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–১৭ আসনের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভূইয়া।বুধবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।
এ সময় তিনি বলেন, উন্মুক্ত ম্যানহোল জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে জনদুর্ভোগের অবসান ঘটানো।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ম্যানহোলটি উন্মুক্ত অবস্থায় থাকায় পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত ম্যানহোলটি নিরাপদভাবে ঢেকে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। পরিদর্শন শেষে জাকির হোসেন ভূইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সংস্থার অন্যতম প্রধান দায়িত্ব এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা কোনোভাবেই দীর্ঘদিন চলতে পারে না।
এছাড়াও তিনি বিভিন্ন সময় রাস্তা সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখেন বলেও জানিয়েছের এলাকাবাসী ।