২২ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

রাজশাহী-৫ আসনের শিক্ষার্থীদের বিপদে, বন্ধুর মতো পাশে দাঁড়ালেন মাননীয় এমপি

২২ এপ্রিল, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি

দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়নের অন্তর্গত বক্তিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পরীক্ষার্থীর নিবন্ধন ও ফরম ফিলাপের প্রায় অসম্ভব কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও ১৮ জন পরীক্ষার্থীর নাম ও ছবিসংক্রান্ত ভুলও সংশোধন করা হয়েছে।

৫৬ রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা নজরুল ইসলাম মন্ডল মহোদয়ের সরাসরি হস্তক্ষেপে এই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্ভব হয়েছে। তিনি এ অঞ্চলের সাধারণ মানুষের কান্ডারী, মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু এবং একজন সৎ ও লড়াকু রাজপথের সৈনিক হিসেবে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বক্তিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়সহ অত্র এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ মাননীয় এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

Related Article