২১ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আন্তর্জাতিক

রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

২০ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। এ হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের ওপর ‘অব্যাহত হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।

 

এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আলবুদাইউই বলেছেন, হুথিদের এ হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হামলার জন্য হুথি মিলিশিয়াদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

 

উল্লেখ, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিদের হামলায় রিয়াদের আর্থিক জেলার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

Related Article