১৫ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / সারাদেশ

রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ

১৪ এপ্রিল, ২০২৬

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: বৈশাখের আমেজ

রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ

বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও শুভ নববর্ষ ১৪৩৩।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় এ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

নানা রঙের পরিহিত পোশাক, মুখোশ, ফেস্টুন ও লোকজ বাদ্যযন্ত্রের শব্দে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

“নববর্ষের একতান, গণতন্ত্রের জয়গান"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম-এর সঞ্চালনায় দিনব্যাপী উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, 

উপজেলা প্রকৌশলী (এলজিডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ প্রমুখ।

এছাড়াও নাগরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলেন। এভাবেই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নাগরপুরে পহেলা বৈশাখের কর্মসূচি সমাপ্ত হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good