০৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়া বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

০৯ নভেম্বর, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: রুহিয়া চৌরাস্তার সামনে

 

রুহিয়া উপজেলা বাজারের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ চৌরাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন।

সোমবার (৯ নভেম্বর) সকালে রুহিয়া বাজারের চৌরাস্তা ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ওপর গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট, ডাকবাংলা সড়কের সামনের অবৈধ দোকান এবং বাজারের ফুটপাত দখল করে রাখা স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের নেতৃত্বে রুহিয়া থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ এবং রুহিয়া ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, রুহিয়া বাজারের সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানের আগে সংশ্লিষ্ট দোকানদারদের দোকানের সামনে লাল পতাকা দিয়ে সতর্ক করা হয়েছিল। তাদের নিজ উদ্যোগে দোকানের সামনের অবৈধ অংশ সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। যারা তা সরিয়ে নেননি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই তাঁদের দোকানের সামনের অংশ সরিয়ে নিয়েছেন। তবে কেউ যেন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রুহিয়া বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে রুহিয়া বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল হয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ। তাঁরা রুহিয়া বাজারকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news