০৩ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অগ্নিসংযোগ

০২ মে, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: অগ্নিসংযোগ বিদ্যালয়


 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অবস্থিত রুহিয়া উচ্চ বিদ্যালয়ে, চলমান এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের সিঁড়ির নিচে থাকা স্টোর রুমে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ গোস্বামীকে অবহিত করেন। পরে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে বিদ্যালয়ের পুরোনো আলমিরা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হলেও স্থানীয় এক ইলেকট্রিশিয়ান এ ধারণা নাকচ করে দেন। তার মতে, এটি শর্ট সার্কিটের আগুন হলে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা সম্ভবত বারান্দা দিয়ে প্রবেশ করে স্টোর রুমে আগুন লাগিয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good