২৬ নভেম্বর, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: রুহিয়া চৌরাস্তা এলাকার ছবি
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা- এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালাচ্ছেন।
পাশাপাশি হাটবাজার, চায়ের দোকান ও স্থানীয় সড়কের মোড়ে মোড়ে চলছে নির্বাচনী আলোচনা। সব মিলিয়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ ও উৎসাহ।
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউনিয়নগুলো হলো—১ নং রুহিয়া, ২ নং আখানগর, ৩ নং রাজাগাঁও, ৪ নং ঢোলারহাট, ৫ নং রুহিয়া পশ্চিম ও ৬ নং সেনুয়া ইউনিয়ন। এসব ইউনিয়নে এখন পর্যন্ত মোট ২৭জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে।
১ নং রুহিয়া ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন তিনজন। তাঁরা হলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মানিক এবং জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান।
২ নং আখানগর ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাতজন। তাঁরা হলেন আখানগর ইমন বিএনপি সাবেক সভাপতি কাজী মো. মজিবুর,সাবেক সাধারণ সম্পাদক ইবনে ফজল, রুহিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোস্তফিজুর রহমান, আখানগর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম হিমেল, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
৩ নং রাজাগাঁও ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির নির্বাহী সদস্য ও রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব (মাস্টার) এবং রুহিয়া উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
৪ নং ঢোলারহাট ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন আটজন। তাঁরা হলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জামাল বাদশা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসারুল ইসলাম, সাবেক সহসভাপতি আমিরুল হক (মাস্টার), সাবেক সাধারণ সম্পাদক যদু নাথ বর্মন এবং জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম তারেক।
৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন দুজন। তাঁরা হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক এবং রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক।
৬ নং সেনুয়া ইউনিয়ন: এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন দুজন। তাঁরা হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম।
এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি চায়ের দোকান, হাটবাজার ও পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নানা হিসাব-নিকাশ।
তবে আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন, তা মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে আরও স্পষ্ট হবে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এমন আলোচনা ঘিরে রুহিয়ার ছয় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
Good news
Good
wonderful news