১৪ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়ায় মরহুম সাদেকুল ইসলাম স্মরণে দিনব্যাপী ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩ Jul, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: ফুটবল টুর্নামেন্ট

 

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মরহুম সাদেকুল ইসলাম স্মরণে দিনব্যাপী ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে রুহিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন মরহুম সাদেকুল ইসলামের সহধর্মিণী ও স্কুল শিক্ষিকা শাহানাজ পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রুহিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য আনছারুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রুহিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শওকত হোসেন, সহকারী অধ্যাপক রাজিউর রহমানসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাবেক ও বর্তমান ফুটবলার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মরহুম সাদেকুল ইসলাম ছিলেন নব্বইয়ের দশকে রুহিয়া ফ্রেন্ডস ক্লাবের একজন কৃতী ফুটবলার। পাশাপাশি তিনি তৎকালীন ছাত্র ইউনিয়নের একজন তুখোড় ছাত্রনেতা এবং রুহিয়া ফ্রেন্ডস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। খেলাধুলার বিকাশ ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান রুহিয়ার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর গত ৩০ মে ২০২৬ মরহুম সাদেকুল ইসলাম ইন্তেকাল করেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এই দিনব্যাপী ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন বিপুল দাস। তাঁকে সহযোগিতা করেন রমজান ও জাহাঙ্গীর। দিনব্যাপী প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good