০৫ এপ্রিল, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও সদর উপজেলার সেনিহারী ইব্রাহিম সরকার ওয়াকফ এস্টেটের নবনিযুক্ত অফিসিয়াল মোতোয়াল্লির কার্যক্রমে বাধা প্রদান এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রুহিয়া থানা প্রেস ক্লাবে উক্ত এস্টেটের নবনিযুক্ত মোতোয়াল্লি মোঃ হুমায়ুন কবির (বিপ্লব) এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) এক আদেশের মাধ্যমে (স্মারকে- ১৬.০২.০০০.০৬১.৩১.০০০.০১-১৯০) মোঃ জহুরুল হক তরফদার সহকারী প্রশাসক(চ, দা,) বাংলাদেশ ওয়াকফ প্রশাসন স্বাক্ষরিত শর্ত সাপেক্ষ মোঃ হুমায়ুন কবিরকে আগামী ৩ বছরের জন্য সেনিহারী ইব্রাহিম সরকার ওয়াকফ এস্টেট এর অফিসিয়াল মোতোয়াল্লি হিসেবে নিয়োগ প্রদান করেন। নিয়োগের শর্তানুযায়ী তিনি এস্টেটের সকল কার্যক্রম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হন। লিখিত বক্তব্যে মোঃ হুমায়ুন কবির অভিযোগ করেন যে, এস্টেট থেকে বহিষ্কৃত সাবেক মোতোয়াল্লি রেজকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে তার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। তিনি দাবি করেন, রেজকুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে ইতোপূর্বে ওয়াকফ প্রশাসন কর্তৃক বহিষ্কৃত হয়েছিলেন। বর্তমানে তিনি এস্টেটের পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে দিয়ে মোতোয়াল্লি ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় যে, অভিযুক্ত রেজকুল ইসলামের বিরুদ্ধে অতীতেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে, যার মধ্যে ২০০৯ সালে নিজ মাকে হত্যাচেষ্টার দায়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা (মামলা নং-০৫, তারিখ: ০৫/০২/২০০৯) হওয়ার তথ্যও তুলে ধরা হয়।
মোঃ হুমায়ুন কবির একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমি সরকারি অর্পিত দায়িত্ব পালনে নিরাপত্তা চাই এবং এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Good news
Good