০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

০৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রুবেল আহমেদ,
স্টাফ রিপোর্টার

ছবি: র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

 

মাদকবিরোধী অভিযানে টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, টাঙ্গাইলের সিপিসি-৩।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানা ব্রীজ সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাজাহান এর নেতৃত্বে এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় ৬টি বস্তায় রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধারকৃত আলামতসহ গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news