০৪ মে, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): সাবেক এমপির পিএস আ’লীগ নেতা শামীম আল মামুন।
আত্মগোপনে থাকা টাঙ্গাইল-৭ আসনের এমপি প্রয়াত একাব্বর হোসেনের পিএস যুবলীগের মির্জাপুর উপজেলার সাবেক আহবায়ক ও আওয়ামীলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন আদালতে আত্মসমর্পণ করেছেন।
তিনি সোমবার সকালে টাঙ্গাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাগর তালুদারের আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আওয়ামীলীগ নেতা শামীম আল মামুন ছাত্র ইমন হত্যা এবং গুলিতে দুই অন্ধ হওয়া মামলার এজাহার ভ’ক্ত আসামী।
তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করেন বলে তার ভাই শাহীন এ প্রতিবেদককে জানান।
Good news
Good