১৯ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শাবিপ্রবিতে শিবিরের উদ্যোগে নবীনবরণ

১৮ Jul, ২০২৬

Md Ashikur Rahman,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ৭০০ নবীন শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু সনদ অর্জনের নয়, দক্ষতা, গবেষণা, ˆনতিকতা ও দেশগঠনের প্রস্তুতি নেওয়ার সময়| তিনি শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ এবং পাইথন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এক্সেল, পরিসংখ্যান ও গবেষণার আধুনিক টুলস শেখার আহ্বান জানান|
তিনি বলেন, ভালো ফল করা সহপাঠী ও গবেষণায় সক্রিয় শিক্ষকদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে| জ্ঞান ভাগাভাগির মাধ্যমে সবাই উপকৃত হয়| দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়| নুরুল ইসলাম সাদ্দাম দেশের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, গবেষণায় বিনিয়োগ, শিল্পায়ন, আবাসন সংকট, বেকারত্ব ও মেধাপাচার প্রসঙ্গেও বক্তব্য দেন| তিনি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ ˆতরির ওপর গুরুত্বারোপ করেন| পাশাপাশি চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে পরিকল্পিত শিক্ষা, দক্ষ মানবসম্পদ ও গবেষণাভিত্তিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন|
নবীনদের উদ্দেশে তিনি সময়ের সঠিক ব্যবহার, ভালো বন্ধু নির্বাচন এবং নিজেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান| এছাড়া ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন, উচ্চশিক্ষা, গবেষণা এবং সফট ও হার্ড স্কিল উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম| এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন| অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন, ইসলামিক বই, কলম, চাবির রিং, শিবিরের পরিচিতিমূলক স্টিকার ও কাঠের পেন হোল্ডার উপহার হিসেবে তুলে দেওয়া হয়|

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good