৩০ Jul, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: সাংবাদিক কিসমত খোন্দকার
ঢাকা রিপোর্টার ইউনিটির সিনিয়র সদস্য মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মুহাম্মদ আবুল হাসনাতের (কিসমত খোন্দকার) দাফন তার নিজ গ্রাম মির্জাপুর উপজেলার পৌরসদরের বাইমহাটিতে সমপন্ন হয়েছে।
বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাযের পর তার যানাজা শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে কবর দেয়া হয়। সাংবাদিক কিসমত খোন্দকার বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকার আফতাবনগরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ নানা জটিলতায় ভোগছিলেন।
কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিনে অর্থনীতি বিটে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি সমকাল, রাইজিং বিডি সর্বশেষ তিনি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি ফটোগ্রাফিতেই ছিলেন সিদ্ধ হস্ত।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা রিপোর্টার ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালে আকন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান (সাঈদ সোহরাব), বিএনপির উপজেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।
Good news
Good