২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

শেরপুর থানা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

১২ জানুয়ারী, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বগুড়া শেরপুর উপজেলায় সক্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে শেরপুর থানা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। গত ৩১ ডিসেম্বর প্রেসক্লাবে মোঃ আব্দুল হান্নান রোকন সভাপতি ও মামুন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গতকাল ১১ জানুয়ারী (বুধবার) সন্ধ্যায় তাদের অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক মেয়াদে সর্বসম্মতিক্রমে সভাপতি দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান রোকন ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি মামুন চৌধুরীকে  সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ ফকির (সাপ্তাহিক তথ্য মালা), সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ ফারুক বাবলু (দৈনিক আজকের বসুন্ধরা), সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জরুল হক (দৈনিক ভোরের চেতনা), দফতর সম্পাদক স.ম. ইমামুল মিল্লাত (দৈনিক একুশে সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ লিটন কবির (দৈনিক ভোরের চেতনা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর হাসান (সৈনিক স্বাধীন টাইমস্), কার্যনির্বাহী সদস্য মোঃ সাইদুল ইসলাম (দৈনিক বাংলার খবর), মোঃ রফিকুল ইসলাম (দৈনিক মুক্তসকাল), মোঃ ইফতেখার আলম (দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক মুক্তবার্তা)।

প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান রোকন বলেন, শেরপুর উপজেলার সংবাদসহ গুরুত্বপূর্ণ তথ্য মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়া ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Related Article