২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শিশু কবরস্থান উদ্ধোধন করলেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন

০৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহরিয়ার,
লোহাগাড়া উপজেলা (চট্রগ্রাম) প্রতিনিধি

ছবি: চমিক মেয়রের শিশু কবরস্থান উদ্ভোদন

রবিবার চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদার বাড়িতে শিশু  কবরস্থানের শুভ উদ্বোধন করেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

এ সময় মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব ইলিয়াস মিয়া, জনাব রুবেল, ডা.মোহাম্মদ লোকমান, শামীম রেজা,তৈয়ব আলী প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

প্রবীণ চিকিৎসক ডা.মোহাম্মদ লোকমান এর সাথে কথা বলে জানা যায় আশেপাশের ২২ টি মহল্লায় কবর দেয়ার ব্যাবস্থা থাকলেও পশ্চিম মাদার বাড়িতে কবর দেয়ার কোন ব্যাবস্থা না থাকায় উক্ত মহল্লাবাসীদের মাদার বাড়িতে একটা শিশু কবরস্থানের দীর্ঘ দিনের প্রাণের দাবী ছিল। অবশেষে চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন মাদারবাড়ি বাসির দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করলেন। 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক সফল বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব ইসরাফিল খসরু চৌধুরী( বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য) এবং চট্টগ্রাম ১১ আসনের সম্ভাব্য প্রার্থী,

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব জয়নাল আবেদীন জিয়া, সদরঘাট থানা বিএনপির আহ্বায়ক জনাব ইলিয়াস মিয়া ও যুগ্ম আহ্বায়ক জনাব রাশেদ,

সদস্য সচিব মোহাম্মদ শাহাজান, চট্টগ্রাম মহিলা দলের সংগ্রামী নেত্রী ও বেসরকারী কারা পরিদর্শক কামরুন্নাহার লিজা, মহানগর যুবদলের সংগ্রামী নেতা মোহাম্মদ তৈয়ব আলীসহ ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good