০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সখিপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

০৪ নভেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: অনুষ্ঠান

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সখিপুর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় ০৩ নভেম্বর ২০২৫, সোমবার বাদ আসর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী ও সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আল-আমিন, উপজেলা আমীর, সখিপুর জামায়াতে ইসলামী। সভার সভাপতিত্ব করেন সাবেক উপজেলা আমীর মাওলানা ফজলুল হক।

সভায় উপজেলা নির্বাচন কমিটি, উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইসলাম ও দেশপ্রেমের চেতনা নিয়ে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করাই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য।সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good