০১ নভেম্বর, ২০২৬
সাকির আমিন,
ছবি: সমাজ সেবায় অবদানের জন্য মানিক মিয়ার শেরেবাংলা পদক লাভ
সমাজ সেবায় অবদানের জন্য মানিক মিয়ার শেরে- বাংলা পদক লাভ।
ছাতক প্রতিনিধি
সমাজ সেবায় অবদানের জন্য মোহাম্মদ মানিক মিয়ার শেরেবাংলা পদক লাভ। মোহাম্মদ মানিক মিয়া করোনা কালিন সময় সহ নানা সময়ে শিক্ষা, চিকিৎসা সহ মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন।
শনিবার বিকেলে রাজধানী ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ ভি আই পি অডিটোরিয়ামে বাংলাদেশ প্রযন্ম সাংস্কৃতিক পরিষদ আয়োজিত গুণিজন সংবর্ধনা ও শেরেবাংলার জন্ম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের হাত থেকে সম্মাননা পদক লাভ করেন মোহাম্মদ মানিক মিয়া ।
বাংলাদেশ প্রযন্ম সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্টাতা চেয়ারম্যান হোসেন রব্বানীর পরিচালনায় ও উপদেষ্টা মোহাম্মদ সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও সদস্য রাজধানী উন্নয়ন কতৃপক্ষ শেখ মতিয়ার রহমান ,
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রেজাবুুদৌলা চৌধুরী,ড. আনোয়ারোজ্জামান,মাওলানা কাজী সেলিম রেজা,মুরাদ পাটওয়ারী,শারমিন খান গিনি,প্রফেসর হামিদা খানম,রুহুল আমিন কামাল, শিহাব রিফাত আলম, এম এ জসিম,
সরদার মোহাম্মদ আব্দুস সাত্তার, ডা. রাবেয়া সুলতানা খুশি প্রমূখ।উল্লেখ বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদ সমাজের নানা বিষয়ে মানব কল্যাণে কাজ করা মানুষ দের খোজে বের করে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মানা দিয়ে থাকে।
Good news
Good
wonderful news