১৩ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সৌদি বাদশার উপহার ছাতকে ২৮ কার্টুন খেজুর বিতরণ

১২ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: সৌদি বাদশার উপহার ছাতকে ২৮ কার্টুন খেজুর বিতরণ

সৌদি বাদশার উপহার  ছাতকে ২৮ কার্টুন খেজুর বিতরণ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাতক উপজেলায় প্রাপ্ত ২৮ কার্টুন খেজুর সুষ্ঠুভাবে বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খেজুর উপজেলার ইউনিয়ন, পৌরসভা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে বণ্টন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাপ্ত ২৮ কার্টুন খেজুরের মধ্যে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৪ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে এসব খেজুর বিতরণ করা হয়।

এছাড়া অবশিষ্ট ১৪ কার্টুন খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা, জামে মসজিদ এবং হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে সরাসরি বিতরণ করা হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উপহার থেকে উপকৃত হন।

খেজুর বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডিপ্লোমাসি চাকমা। তাঁর তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে এ ধরনের উদ্যোগ মানুষের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় বাসিন্দারাও এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good