০৫ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: সড়ক দুর্ঘটনায় ডা. এনামুল বাশার অপুর মৃত্যুতে ছাতক বাসীর ব্যানারে মানববন্ধন
সড়ক দূর্ঘটনায় ডা.এমরানুল বাশার অপুর মৃত্যুতে
ছাতকবাসীর ব্যানারে মানববন্ধন।
নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়ক চাই, সড়ক দূর্ঘটনায় প্রাণনাশের ভয় থেকে মুক্তি চাই"স্লোগান-কে সমনে রেখে ছাতকবাসীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার ৫ জানুয়ারি দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ডা. আফছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড সুফি আলম সোহেল, সম্প্রতি দূর্ঘটনায় নিহত মরহুম ডাক্তার এমরানুল বাসার অপু'র পিতা আবুল বাসার,মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল,হোমিও চিকিৎসক করুনা সিন্ধু রায়,
চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, ফুটবলার সৈয়দ লাল মিয়া, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজয় পোদ্দার,হুমায়ুন আহমেদ সুহেল, দিলবর আলী,
টিম ছাতকের ফাউন্ডার সায়েদুর রহনান সায়েদ, দিলিপ চন্দ্র দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ উৎপল গোস্মামী,মেহেদী হাসান সোনা মিয়া, কামাল আহমদ,তানজিদ চৌধুরী,জহির উদ্দীন দিনান, সৈয়দ আহমদ লেচু, জুমলাদ চৌধুরী, রাসেল চৌধুরী,মুতাসিম বিল্লাহ,লোকমান রনি চৌধুরী, তাজ উদ্দিন, জুবায়েদ আহমদ,মীর তানিব,শাওন আহমদ,সেবুল আহমদ, ঐক্যবদ্ধ ছাতক মানববন্ধনের উদ্যোক্তা আবুল খায়ের টুটুল, মামুন আহমদ,সানী দাস,ইয়াছিন খান রাব্বি প্রমুখ।
উল্লেখ গত ১৭ ডিসেম্বর ছাতকে রাস্তা পারাপরের সময় পৌর শহরে রওশন কমপ্লেক্সের সামনে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন উদীয়মান তরুন চিকিৎসক এমরানুল বাসার অপু। সিলেট শহরের আল-হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৫ দিন পর তার মৃত্যু হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্য ডা. আফছার উদ্দিন বলেন ছাতক শহরের অলিতে-গলিতে যত্রতত্র টমটম ও অটোরিকশা চলাচল করায় প্রতিনিয়ত সড়ক দূর্ঘনা ঘটেই চলছে। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের হাতে টমটম তোলে দেওয়ায় শিশু শ্রম বেড়েই চলেছে। আইন কানুনের তোয়াক্কা না করে প্রশাসনের সামনেই বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এসব অনিয়ম চলছে। আসুন আমরা এর তৃব্র গণ আন্দোলন গড়ে তুলি।সমাজে এখন আর কেউ কাউকে মানছেনা।এমন অরাজকতা চলতে দেয়া যায় না।
Good news
Good