০৬ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সুনামগঞ্জ জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৩ টি আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা

০৪ নভেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: সুনামগঞ্জ জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৩ টিতে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা

সুনামগঞ্জ জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে 

৩ টি আসনে বিএনপি'র দলীয় প্রার্থী ঘোষণা  ||

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৩ আসনের 

প্রার্থী চুড়ান্ত করে ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে জেলার ৩ টি আসনে জাতীয়তাবাদী দলের প্রার্থীর  নাম ঘোষণা করেছেন।এ সময় তিনি বলেন বাকী আসন দু'টি  পরে ঘোষণা করা হবে। 

ধর্মপাশা- মধ্যনগর- তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত  সুনামগঞ্জ-১,আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হক।

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত  সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয় নি।পরে নাম ঘোষণা 

করা হবে।

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩  আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন, যুক্তরাজ্য বিএনপি'র সাধারণ সম্পাদক মো. কয়সর আহমদ। 

সুনামগঞ্জ সদর- বিশ্বম্বরপুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয়  সুনামগঞ্জ-৪ আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এ আসনে দলীয় প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। 

ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫,

আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক,জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য  কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি ছাতক- দোয়ারবাজার আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য। 

সুনামগঞ্জ-২,ও সুনামগঞ্জ-৪,সংসদীয় আসনে দলীয় প্রার্থীর 

নাম শীঘ্রই ঘোষণা করা হবে।আসন্ন ক্র‍্য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১,আসন থেকে আনিসুল হক,সুনামগঞ্জ- ৩ আসন থেকে মো. কয়সর আহমদ ও সুনামগঞ্জ-৫,আসন থেকে কলিম উদ্দিন আহমেদ মিলন ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news