২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিকল্প নাই:চসিক মেয়র ডা.শাহাদাত

১১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহরিয়ার,
লোহাগাড়া উপজেলা (চট্রগ্রাম) প্রতিনিধি

ছবি: স্বাস্থ্য সচেতনতার বিকল্প নাই-চসিক মেয়র


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “হেলদি সিটি গড়তে হলে সর্বপ্রথম জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।” তিনি আরও বলেন, নগরীর বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে।

আজ (১১ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন। তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানির সহজলভ্যতা, স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মেয়র আরও উল্লেখ করেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চসিক জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করবে। এজন্য ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন:
“একটি সুস্থ ও সুন্দর নগর গড়তে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ব্যায়ামকে জীবনযাত্রার অংশ করতে হবে। চট্টগ্রামবাসীর সহযোগিতা ছাড়া হেলদি সিটি বাস্তবায়ন সম্ভব নয়।”

নগরবাসী মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনসচেতনতা কার্যক্রমকে যদি নিয়মিতভাবে চালু রাখা হয়, তাহলে নগরের স্বাস্থ্য ব্যবস্থা অনেকাংশে উন্নত হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good