০৪ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

টাঙ্গাব ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়তে মরিয়া যুবদল নেতা ও চেয়ারম্যন প্রার্থী এম দেলোয়ার হোসেন মৃধা

০৩ Jul, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: টাঙ্গাব ইউনিয়নের চেয়ারম্যন প্রার্থী ও যুবদল নেতা এম দেলোয়ার হোসেন মৃধা

আসন্ন টাঙ্গাব ইউনিয়ন পরিষদের  নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাব ইউনিয়নের স্থানীয় রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত ও উৎসবমুখর হয়ে উঠছে। এই নির্বাচনে টাঙ্গাব ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এম দেলোয়ার হোসেন মৃধা।


তৃণমূলের প্রিয়মুখ এম দেলোয়ার হোসেন মৃধা হঠাৎ করেই রাজনীতির মাঠে আসেননি। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে যুবদলের রাজনীতি এবং জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা হিসেবে  দায়িত্ব পালন করে নিজের সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে তার রয়েছে গভীর আত্মিক সম্পর্ক। ইতিপূর্বে তিনি টাঙ্গাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ব্যাপক জনসমর্থন অর্জন করেছেন।

এম দেলোয়ার হোসেন মৃধা র রাজনীতিতে আসার মূল লক্ষ্যই হলো জনগণের উন্নয়ন ও সেবা করা। স্থানীয়রা জানান, সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে এম দেলোয়ার হোসেন মৃধা সব সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের সাধ্যমতো বিলিয়ে দিয়েছেন সাহায্য-সহযোগিতা।তার এই জনসেবার মানসিকতা মূলত পারিবারিক ঐতিহ্য। তিনি বাশিয়া গ্রামের ঐতিহ্যবাহী মৃধা বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার দাদা মরহুম মোহাম্মদ আলী মৃধা ছিলেন সমাজের একজন আদর্শ ও ন্যায় পরায়ণ মানুষ,  এবং বাবা— মরহুম মাষ্টার ফজলুল হক মৃধা ছিলেন   শিক্ষকতা পেশায় অত্যান্ত  সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখেছেন। বংশানুক্রমিকভাবেই তাদের পরিবার টাঙ্গাব ইউনিয়ন পরিষদের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার জন্য সুপরিচিত।

নির্বাচনী ভাবনা ও টাঙ্গাব ইউনিয়নকে নিয়ে নিজের মহাপরিকল্পনার কথা জানতে চাইলে এম দেলোয়ার হোসেন মৃধা  বলেন:"আমি পদের লোভে কিংবা ক্ষমতার জন্য রাজনীতি করি না। টাঙ্গাব ইউনিয়নবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করা এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হতে পারলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে রাস্তাঘাট,বাজারের ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, সন্ত্রাস, চোর-ডাকাত,দালাল, টাউট-বাটপার, মাদক ও শালিশ পার্টিমুক্ত একটি আধুনিক সমাজ গঠন করব। টাঙ্গাব ইউনিয়নকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন 'মডেল ইউনিয়ন' হিসেবে রূপান্তর করাই আমার প্রধান অঙ্গীকার।

ইউনিয়নের নাগরিকদের  জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি তাঁর সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর নির্বাচনী ইশতেহার ও স্বপ্নের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:

ছোট ছোট ব্রিজ, কালভার্ট,কৃষকদের জমি থেকে সহজে ফসল উত্তোলনের জন্য বিশেষ রাস্তা নির্মাণ।ইউনিয়নের প্রবেশপথে দৃষ্টিনন্দন ও শিক্ষণীয় সীমানা স্তম্ভ নির্মাণ। শিশুদের জন্য বিনোদন পার্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য মুক্ত মঞ্চ, ওয়ার্ডভিত্তিক পাঠাগার স্থাপন এবং খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।

সমাজে পিছিয়ে পড়া ও ভবঘুরে মানসিক প্রতিবন্ধীদের জন্য নিয়মিত খাবারের স্থায়ী ব্যবস্থা করা।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, তরুণ এই নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি, পারিবারিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা, তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের দারুণভাবে আকৃষ্ট করছে।
বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একাংশের মতে,টাঙ্গাব  ইউনিয়নের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নের জন্য এম দেলোয়ার হোসেন মৃধা র মতো একজন সৎ, যোগ্য ও তারুণ্যদীপ্ত নেতার বিকল্প নেই। টাঙ্গাববাসী এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, যেখানে তারা ব্যালটের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে নির্বাচিত করে টাঙ্গাব ইউনিয়নের উন্নয়নকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

এম দেলোয়ার হোসেন মৃধা প্রসঙ্গে কথা হয় তখন এলাকাবাসী বলেন তিনি একজন তারুণ্য নির্ভর পরিশ্রমী  বিচক্ষণ দেশ প্রেমিক ও আত্মসমালোচক  রাজনৈতিক কর্মী।
মাদক ও সন্ত্রাস মুক্ত টাঙ্গাব ইউনিয়ন সংস্কারে একটি বার এম দেলোয়ার হোসেন মৃধা কে ভোট দিয়ে পরীক্ষা করা যেতেই পারে।  চেতনাদ্বীপ্ত সামাজিক দায়বদ্ধতায় আবদ্ধ থেকে টাঙ্গাব ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে সংস্কার করে জনগনের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে পারবেন এম দেলোয়ার হোসেন মৃধা।

Related Article