২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন আবুল কালাম আজাদ

২৯ ডিসেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলা নির্র্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের নিকট মনোনয়ন পত্র দাখিল করছেন বিএনপি প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির জাতীয় নির্র্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিক্।ী 
সোমবার দুপুর বারোটায় (২৯ ডিসেম্বর ) মির্জাপুর উডজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে তিনি তার মনোনয়ন পত্র দাখিল করেন। 

নির্বাচন কর্মকর্তা শাহনাজ বেগমকে  সাথে নিয়ে মনোনয়ন পত্র গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন বলেন, একটি সুন্দর নির্বাচন করতে উপজেলা প্রশাসন সকল প্রস্তািত গ্রহণ করছে। 

বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবউর রউফ, সারাধাণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সিনিয়র সহসভাপতি আলী এজাজ চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম  ফরিদ এসময় উপস্থিত ছিলেন। 

বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘একটি অবাধ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনে জসগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করতে চাই’।

তিনি নির্বাচনী আচরণ বিধি যথাযথ ভাবে মেনে চলার জন্য দলীয় নেত-কর্মীদের নির্দেশ দেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good