২১ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অর্থনীতি ও বাণিজ্য / সারাদেশ

টাঙ্গাইল জেলায় পার্সোনাল ইন্ডাস্ট্রিজ বিডি ফা টিস‍্যু ট্রেডিং'র ডিপো উদ্বোধন এবং চুক্তিপত্র হস্তান্তর

০৭ Jul, ২০২৪

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: উদ্বোধন এবং চুক্তিপত্র হস্তান্তর

টাঙ্গাইল জেলায় পার্সোনাল ইন্ডাস্ট্রিজ বিডি ফা টিস‍্যু ট্রেডিং'র ডিপো উদ্বোধন এবং চুক্তিপত্র হস্তান্তর

বাংলাদেশে বহুল ব্যবহৃত ও  সকলের প্রিয় পার্সোনাল ইন্ড্রাস্ট্রিজ বিডি  ফা টিস‍্যু ট্রেডিং এর টাঙ্গাইল জেলার ডিপো উদ্বোধন এবং ব্যবসায়িক চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ জুলাই'২৪ রোজ রবিবার বিকেল ৩:০০ ঘটিকার সময় নাগরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মেসার্স সোনার বাংলা এন্টারপ্রাইজের নামে কোম্পানির পক্ষ হতে উক্ত ডিপোর চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

ডিপো উদ্বোধন ও চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্সোনাল ইন্ড্রাস্ট্রিজ বিডি ফা টিস্যু ট্রেডিং কোম্পানির হেড অফ সেলস সৈয়দ সাজেদুর রহমান অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ডিপো মেসার্স সোনার বাংলা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কুদরত আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন পার্সোনাল ইন্ড্রাস্ট্রিজ বিডি ফা টিস‍‍্যু ট্রেডিং কোম্পানির টাঙ্গাইল জেলা ম্যানেজার মো: সাইফুল ইসলাম এবং উদ্বোধনকৃত নতুন ডিপো ম্যানেজার আল আমিন রাজু।


উক্ত অনুষ্ঠানে কোম্পানির পক্ষে ডিপো স্বত্বাধিকারীর নিকট ব্যবসার চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

এ সময় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news