২৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

টাঙ্গাইলে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

২৪ মে, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: ঘটনা স্থলে ছবি


টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে  স্কুলছাত্র তিন বন্ধুর মৃত্যু হয়েছে| রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার বাংড়া কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে|

নিহতরা হলেন- উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)| তারা মোটরসাইকেল আরোহী ছিল|

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল| মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়| 

এসময় ঘটনাস্থলেই তাকবির মিয়া নামের একজনের মৃত্যু হয়| গুরুতর আহতাবস্থায় মোটরসাইলে আরোহী লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে লিমনের মৃত্যু হয়| আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনের মৃত্যু হয়|

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে| এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও বাকি দুইজনের মধ্যে একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং অপরজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়| আইনী প্রক্রিয়া চলমান রয়েছে|’

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good