০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত / বিশেষ সংবাদ / অপরাধ

টাঙ্গাইলে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

০৫ ফেব্রুয়ারী, ২০২৬

জুয়েল রানা,
দেলদুয়ার উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: প্রতীকী ছবি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ১০ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জিহাদ (১৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে দেলদুয়ার থানা পুলিশ তাকে আটক করে। জিহাদ উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামের আমির হোসেনের ছেলে। এ ঘটনায় অপর আসামি আব্দুল্লাহ্ এখনও পলাতক রয়েছে।  

গত রোববার (১ ফেব্রুয়ারি) রাতে দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। ভিকটিমের বাবা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী দুই কিশোর জিহাদ ও আব্দুল্লাহ্ শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পাশবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

দেলদুয়ার থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মামলার অন্যতম আসামি জিহাদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Article