২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

নাগরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

২১ অগাস্ট, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ আগস্ট'২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা বিএনপি'র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলার শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লার সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় বিএনপি'র নির্দেশনায় আগামী ১ সেপ্টেম্বর'২৫ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিঃ সভাপতি আহমেদ আলী রানা, অন্যতম সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম স্বপন, অন্যতম সহ-সভাপতি ও দপ্তিয়র ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী।

এসময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির।

এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকগণ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন ।

Related Article