২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় থানা যুবদলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

২৮ জানুয়ারী, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: নির্বাচনের আলোচনা সভা


​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রুহিয়া চৌরাস্তা সংলগ্ন চৌধুরী মোঃ মোহেবুল্লাহ আবু নূর -এর মিল মাঠে এই সভার আয়োজন করা হয়। 

রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা যুবদলের অন্যতম নেতা চৌধুরী মোঃ মোহেবুল্লাহ আবু নূর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল আনোয়ার আহমেদ। 

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মোঃ মোহেবুল্লাহ আবু নূর বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। 'সবার আগে বাংলাদেশ' এই স্লোগানকে ধারণ করে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। 

রুহিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নূরে আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন
​রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, ​সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, 

সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন,​ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবু হানিফ মুক্তা, ​সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। 

সভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রুহিয়া থানা বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good