২০ ফেব্রুয়ারী, ২০২৬
সাবিক ওমর (সবুজ),
ছবি: ত্যাগ–সংগ্রামের পথ পেরিয়ে ভাইস চেয়ারম্যান আলোচনায় মো: হারেজ উদ্দীন হারেজ
শাজাহানপুর উপজেলা রাজনীতিতে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত মো: হারেজ উদ্দীন হারেজকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ইউনিয়ন যুবদল থেকে শুরু করে জেলা যুবদলের সদস্য এবং ইউনিয়ন বিএনপি থেকে উপজেলা বিএনপি হয়ে বর্তমানে জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক স্বৈরাচারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে তার ছিল দৃশ্যমান অংশগ্রহণ। দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করা, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।
বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং সাধারণ মানুষের সঙ্গে তার সহজ-সরল ও আন্তরিক আচরণ তাকে জনপ্রিয় করে তুলেছে। স্থানীয়দের মতে, তিনি যেকোনো দায়িত্ব পালনে সক্ষম এবং দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে তার যোগ্যতার প্রমাণ রেখেছেন।
আসন্ন শাজাহানপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তাকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Good news
Good