১৩ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৩৩৩

১২ Jul, ২০২৬

Md Ashikur Rahman,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ছবি: আল-জাজিরা

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে ১৬ হাজার ৭৪০ জন।

দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ গত শনিবার এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মৃতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

জর্জ রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ শুরু হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথম দফায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন।

তিনি আরো বলেন, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির কারণে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ লক্ষ্যে ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের ৪০টির মতো জমি ইতোমধ্যে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে রদ্রিগেজ বলেন, এখনো এক-দুটি এলাকায় পরিস্থিতি অনিশ্চিত রয়েছে। সেখানে জীবিতদের সন্ধানে আমাদের উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Related Article