২২ নভেম্বর, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৭১ বোতল ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশীমদ জব্দ করার বিজিবিসহ দৃশ্য।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশা জাতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশীমদ (কসমস ফিফটি) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চামুশা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোলাহাট সদর ইউনিয়নের পশ্চিমে সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুশা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশীমদ (কসমস ফিফটি) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Good news
Good
wonderful news