১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত!!

০৭ নভেম্বর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় সংহতি, বিপ্লব ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির চেয়ারপার্শনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হারুনুর রশিদ। পাশে-অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে এবং  গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার ন্যায্য পানি বণ্টন ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর বিভিন্ন দাবীতে বিশাল সমাবেশ শুক্রবার বিকেল ৩টায় ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজন বিশাল সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ-২ এর সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সস্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মেঃ হারুনুর রশিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা পরিষদের সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ তসিকুল ইসলাম তসি, ভোলাহাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ, উপজেলার সর্বস্তরের ধানের শীষের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good